IQNA

রমজানে নিউইয়র্কে পবিত্র কুরআন বিষয়ক বিশেষ কর্মসূচি

21:35 - August 10, 2009
সংবাদ: 1811945
নিউইয়র্কের শিয়া ইসলামিক সেন্টার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মুসলিম নারীদের জন্য কুরআন বিষয়ক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ।
সংবাদ মাধ্যম ‘Sijny’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নিউইয়র্কের শিয়া ইসলামিক সেন্টারে পহেলা রমজান থেকে পবিত্র কুরআন বিষয়ক বিভিন্ন কার্যক্রম চালু করা হবে এবং ২৯ রমজান পর্যন্ত এসব কার্যক্রম চলবে ।
রমজানের এই কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কুরআন প্রতিযোগিতা, কুরআন খতম অনুষ্ঠান, কুরআনের তাফসির বিষয়ক ক্লাস, ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে কদরের রাত্রী জাগরণ, জামাতে নামাজ আদায় ও ধর্মীয় আলোচনা সভা ।# 445570
captcha