সংবাদ মাধ্যম ‘Sijny’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নিউইয়র্কের শিয়া ইসলামিক সেন্টারে পহেলা রমজান থেকে পবিত্র কুরআন বিষয়ক বিভিন্ন কার্যক্রম চালু করা হবে এবং ২৯ রমজান পর্যন্ত এসব কার্যক্রম চলবে ।
রমজানের এই কর্মসূচির মধ্যে রয়েছে, পবিত্র কুরআন প্রতিযোগিতা, কুরআন খতম অনুষ্ঠান, কুরআনের তাফসির বিষয়ক ক্লাস, ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে কদরের রাত্রী জাগরণ, জামাতে নামাজ আদায় ও ধর্মীয় আলোচনা সভা ।# 445570