IQNA

আর্জেন্টিনায় ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ পালিত হচ্ছে

21:56 - August 11, 2009
সংবাদ: 1812423
ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সাথে আর্জেন্টিনার মানুষকে আরো বেশি পরিচিত করানোর লক্ষ্যে দেশটির রাজধানী বোয়েন্সআয়ার্সে রোববার থেকে ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ পালিত হচ্ছে ।
সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিগুলোর মধ্যে শান্তি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার শ্লোগান দেয়ার মধ্য দিয়ে গত রোববার থেকে আর্জেন্টিনায় ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ পালিত হচ্ছে । সৌদিআরবের ইসলামী প্রচার ও সংস্কৃতি মন্ত্রনালয়ের আন্তর্জাতিক বিভাগের সচিব আবুবকর বিন বকদেরসহ আর্জেন্টিনার বিভিন্ন ইসলামিক ইন্সটিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা ও দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই ইসলামী সাংস্কৃতিক সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনাব আবু বকর বলেন, আর্জেন্টিনার মানুষকে ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে আরো বেশি পরিচিত করানোর পাশাপাশি মুসলিম ‍উম্মার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করাই এই ইসলামী সাংস্কৃতিক সপ্তাহ পালনের অন্যতম প্রধান লক্ষ্য ।# 445861
captcha