মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৫১ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার পুরুষ বিভাগে ইরাকের ক্বারী উসামা আব্দুল্লাহ প্রথম, ইরানের জাফর ফরিদী দ্বিতীয় এবং ইন্দোনেশিয়ার আনোয়ার আজহার জুনাইদী তৃতীয় স্থান লাভ করেন। সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের প্রতিনিধিরা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেন ।প্রতিযোগিতার মহিলা বিভাগে স্বাগতিক মালয়েশিয়ার শারিফাবাদি আজ্জামান প্রথম, থাইল্যান্ডের মাতিপা মালাসিয়া দ্বিতীয় এবং ব্রুনাইয়ের সাইয়্যেদ হাজিয়া ইয়াহইয়া তৃতীয় স্থান লাভ করেন। ইনেআতনেশিয়া ও সিঙ্গাপুরের মহিলা ক্বারী চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত ৫ই আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয় । ইরান, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও তুরস্কসহ ৩৯ টি দেশের ৬৬ জন ক্বারী এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন। # 447514