IQNA

পবিত্র কুরআনের প্রথম পূর্ণাঙ্গ বিশ্বকোষ ফরাসী ভাষায় প্রকাশিত হয়েছে

20:54 - August 13, 2009
সংবাদ: 1813062
২৭ জন মুসলিম ও অমুসলিম কুরআন বিশেষজ্ঞর প্রচেষ্টায় ফরাসী ভাষায় সর্ব প্রথম পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ বিশ্বকোষ প্রকাশিত হয়।
আন্তর্জাতিক দৈনিক আশ শারকুল আওসাত এর উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফরাসী ভাষায় সর্ব প্রথম পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ বিশ্বকোষ প্রকাশিত হয়েছে এবং এই বিশ্বকোষে পবিত্র কুরআনে বর্ণিত ৫০০ টি গুরুত্বপূর্ণ বিষয় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়েছে । মহানবী (সা:) এর আধ্যাত্মিক অভিজ্ঞতা, যুদ্ধ ও শান্তির ব্যাপারে কুরআনের দৃষ্টিভঙ্গি, কুরআনের দৃষ্টিতে পদস্খলন ও গোঁড়ামী, মূসা, সামূদ, আদ, হুদ, ইসরা, ও মেরাজ, হেরা গুহা মোহকাম ও মোতাশাবেহ আয়াতসমূহ, ঈসা ও হারুন, খিজির, ইউসূফ, নূহ, ইয়াজুজ-মাজুজ, মক্কা, হজ্জ্ব , শরীয়ত, মরিয়ম, আহলে কিতাব, ক্বাবিল ও হাবিল, তাফসীরে সুফীয়ে কুরআন, শিয়া ও সুন্নী মোফাসসেরদের তাফসীর, জীব্রাইলও কাহাফ হলো আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সম্পর্কে উক্ত বিশ্বকোষে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে । আলজেরিয়ান দার্শণিক ও চিন্তাবিদ মোহাম্মদ আরকুন, রাবাতের দারুল হাদীসে হুসানিয়াতের শিক্ষক মহিউদ্দিন ইয়াহিয়া, প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আলী আমির মাযী ও মো: হুসাইন বানখিরা প্রমুখ ইসলামী চিন্তাবিদ ও মনীষীগণের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য যারা এ বিশ্বকোষের কিয়দাংশের বিষয়বস্তু সংকলন করেছিলেন। এটিই ফরাসী ভাষায় প্রকাশিত কুরআনের প্রথম ইতিহাস ভিত্তিক বিশ্বকোষ হসেবে পরিগণিত । এতে পবিত্র কুরআনে বিকৃতি, কুরআনে অমুসলিমদের অবস্থান, কুরআনের হস্তলিখিত পান্ডুলিপি, উলুমে কুরআনের ইতিহাস, পবিত্র কুরঅানে ঐশী নবীগণের কাহিনী, পবিত্র কুরআনে চিন্তাগত সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক দিক ও ফযিলত সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে । কুরআনের আয়াত বুঝা ও পূর্ববর্তী কিতাবসমূহের সাথে পবিত্র ‍কুরআনের সম্পর্ক অনুধাবণ, অনুরুপ কুরআন নাযিলের স্থান-কালের শর্তসমূহ চিহ্ণিত করার জন্যে এ বিশ্বকোষ পাঠ করা একটি জরুরী বিষয়। এ বিশ্বকোষে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভুলবুঝাবুঝি ও অপপ্রচারের জবাব দেয়া এবং কুরআনের সঠিক ও বিষয়ভিত্তিক ব্যাখ্যার চেষ্টা করা হয়েছে ।# 446484
captcha