সংবাদ সংস্থা Bernama এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জামিল খায়ের বাহরুম বলেছেন, মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন সংস্থা দেশের দারুল কুরআনের সহযোগিতায় কুরআনের হাফেযদের জাতীয় পরিষদ গঠন করা হবে। তিনি আরো বলেন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দান ও তদনুরুপ কুরআনের হাফেযদের অধিকার রক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা দানের জন্যে এ পরিষদ গঠন করা হবে। জনাব বহরুম বলেন, হাফেজগণকে নিজেদের কুরআনী জ্ঞান দিয়ে সমাজকে দিকনির্দেশনা দানের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। মালয়েশিয়ায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়া এ দারুল কুরআন থেকে প্রতিবছর প্রায় ৪০০ হাফেয পাশ করে বের হয়। # 446446