IQNA

অষ্ট্রেলিয়ায় রমজানে পবিত্র কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

14:45 - August 15, 2009
সংবাদ: 1813604
অষ্ট্রেলিয়ার সিডনীতে ৫ ও ৬ই রমজান পবিত্র কুরআনের ক্বেরাআত ও হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ মাধ্যম আল বায়নের বরাত দিয়ে ইরানের কুরান বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অষ্ট্রেলিয়ার সিডনী শহরে আগামী ৫ ও ৬ই রমজান পবিত্র কুরআনের ক্বেরাআত ও হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিডনীর ইসলামীক ইন্সটিটিউট আল বায়নের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে ।প্রতিযোগিতার ক্বেরাত বিভাগের অংশগ্রহণকারীদেরকে বয়সসীমার ভিত্তিতে ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে, অনুর্ধ্ব ৬, ৭থেকে ১৩, এবং ১৪ বছরের উপরে। তবে হিফয প্রতিযোগিতার ক্ষেত্রে কোন বয়সসীমা থাকবে না ।# 446494
captcha