IQNA

সৌদি আরবে রমজানে আমির সালমান শীর্ষক ১১ তম কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে

12:14 - August 16, 2009
সংবাদ: 1813949
সৌদি আরবে পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে আমির সালমান শীর্ষক ১১ তম কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ।
সৌদি দৈনিক আক্কস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবে পবিত্র রমজান মাসের দ্বিতীয় সপ্তাহে আমির সালমান শীর্ষক ১১ তম কুরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে । সৌদিআরবের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এতে ছেলে ও মেয়েদের জন্য থাকছে পৃথক ব্যবস্থা। সৌদিআরবের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী সালে বিন আব্দুল আযীয আল শেইখ বলেন, পবিত্র কুরআনের তেলাওয়াত, হিফয, তাজভিত ও তাফসিরের প্রতি দেশের মানুষকে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলতি বছরের ৪ থেকে ৯ মে এই প্রতিযোগিতার ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে ৯৮ জন প্রতিযোগি অংশ নেন। এরমধ্যে ৫৬ জন ছিল ছেলে ও ৪২ জন মেয়ে । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার দেয়া হবে বলে সৌদিআরবের ওয়াকফ ও ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী ঘোষণা করেছেন।# 448479
captcha