IQNA

তেহরানে ১৭ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শণী শুরু

16:04 - August 19, 2009
সংবাদ: 1815458
তেহরানের গ্রান্ড মুসাল্লার নামায হলে সোমবার থেকে ১৭ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শণী শুরু হয়েছে ।
প্রদর্শণীর উপ-প্রধান জনাব আলী রেজা মোয়াফ ইরানের কুরান বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে জানিয়েছেন, ইরানী মজলিসের সাংস্কৃতিক কমিশনের প্রধান গোলাম আলী হাদ্দাদ আদেল ও কুরআনের কার্যক্রম কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী খাজেপিরির উপস্থিতিতে এই প্রদর্শণীর উদ্বোধন করা হয় ।তিনি বলেন, এবারের প্রদর্শণীর শ্লোগান হচ্ছে কুরআন বিষয়ক ধারণা স্পষ্ট করা ও দর্শকদের সর্বোচ্চ সেবা দান। প্রদর্শণী অায়োজনের উদ্দেশ্য সম্পর্কে জনাব মোয়াফ বলেন, মানুষের মধ্যে পবিত্র কুরআন সম্বন্ধে আগ্রহী করে তোলা এবং দৈনন্দিন জীবনে কুরআনের ধারণা ও শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে এ প্রদর্শণীর আয়োজন করা হয়েছে ।আগামী ২৪ রমজান পর্যন্ত এ প্রদর্শণী চলবে ।# 448518
captcha