সিয়েরা লিওনের একশ’রও বেশি হাফেজ ও ক্বারী পুরো কুরআন, কুরআনের দুই-তৃতীয়াংশ, অর্ধেক কুরআন, এক তৃতীয়াংশ এবং কুরআনের এক পারার ওপর প্রতিযোগিতায় অংশ নিবেন ।এছাড়া, ক্বেরাত, পবিত্র কুরআনের অনুবাদ এবং তাফসির বিষয়েও ইংরেজি ও সিয়েরা লিওনের ভাষায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিচারক প্যানেলে কাজ করবেন ফ্রিটাউন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আল-ইমামী সি সে, বিশ্ববিদ্যালয় প্রভাষক ইব্রাহিম সালিভ এবং আহলে বাইয়াত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি’র প্রতিনিধি ও ফ্রিটাউন কেন্দ্রীয় মসজিদের জুমা নামাজের খতিব শেখ আহমাদ তিজান সিলাহ । ইমাম হাসান (আ.) এর জন্মদিন উপলক্ষ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এতে সিয়েরা লিওনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বিজ্ঞানী, ধর্মীয় নেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। # 449283