IQNA

হিজবুল্লাহ প্রতিনিধির সাথে লেবাননের জাতীয় ঐক্য সহযোগিতা পরিষদের কর্মকর্তাদের সাক্ষাত

21:51 - August 20, 2009
সংবাদ: 1815731
লেবাননের জাতীয় ঐক্য সহযোগিতা ও দখলমুক্তকরণ পরিষদের একদল কর্মকর্তা গত ১৫ই আগষ্ট দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের জাতীয় ঐক্য সহযোগিতা ও দখলমুক্তকরণ পরিষদের একদল কর্মকর্তা গত ১৫ই আগষ্ট দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ প্রতিনিধির সাথে সাক্ষাত করেছেন। এই সাক্ষাতকালে লেবাননের অভ্যন্তরিণ অবস্থা সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এসময় লেবাননের জাতীয় ঐক্য সহযোগিতা ও দখলমুক্তকরণ পরিষদের প্রতিনিধি সামীর শারাক্স ২০০৬ সালে ৩৩ দিনের যুদ্ধের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে হিজবুল্লাহ মহাসচিব ও প্রতিরোধ যোদ্ধাদের অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা আজ এ বিজয়ের তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে এ স্থানে সমবেত হয়েছি । আর এখানে এ ঘোষণা দিব যে হিজবুল্লাহর বিরুদ্ধে বিবাদ ও বিরোধ সৃষ্টিকারী কোন চক্রান্তই সফল হবে না । লেবাননের জাতীয় ঐক্য সহযোগিতা ও দখলমুক্তকরণ পরিষদের প্রতিনিধি সবশেষে যতদ্রুত সম্ভব সব দলের অংশ গ্রহণে লেবাননের সরকার গঠনের উপর গুরুত্ব প্রদান করেন। # 448765
captcha