IQNA

মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সিরাহ বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

17:53 - August 22, 2009
সংবাদ: 1816372
‘‘মহানবী হযরত মুহাম্মদ (স.) এর যুদ্ধনীতি সিরাহ’’ বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেছে মক্কা ভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগ এম ডাব্লিউ এল ।
মুসলিম ওয়ার্ল্ড লিগ আয়োজিত এ প্রতিযোগিতায় বশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫শ’ প্রতিযোগী নিজস্ব গবেষণাপত্র জমা দেন । এরমধ্যে ৬ টি গবেষণাপত্রকে পুরস্কারের জন্য মনোনীত করা হয় ।মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব আব্দুল্লাহ আল তুর্কি জানান, সৌদি আরবের সাদ বিন আলী শাহরানি এবং মাতাব বিন খালাফ আল সালমি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন । তারা দুজনে পাবেন চার লাখ সৌদি রিয়াল বা এক লাখ সাত হাজার মার্কিন ডলার । ফিলিস্তিনের গাজা থেকে অংশ নেয়া মোহাম্মদ বিন আহমাদ আল-বেইদ এবং হাসান আল বশির আল তিলৌশ লাভ করেছেন দ্বিতীয় স্থান এবং তারা পাবেন তিন লাখ সৌদি রিয়াল । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল তুর্কি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সিরাহ বিষয়ে আরো গবেষণার জন্য মুসলিম গবেষকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, এ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ তা তুলে ধরা এবং অন্যান্য জাতির সাথে তার মোয়ামেলাত কতটা হৃদ্যতাপূর্ণ ছিল তাও উল্লেখ করা । এসব বষয়ে গবেষণা মহানবী (স.) এর বিরুদ্ধে তোলা ইসলামের শত্রুদের অভিযোগের জবাব দিতে সাহায্য করবে। এছাড়া, দৈনন্দিন জীবনে মহানবী (স.) এর আদর্শ অনুসরণ করতেও মুসলিম উম্মাহকে উৎসাহিত করবে। # 450668
captcha