পবিত্র মাহে রমজানের প্রাক্কালে তেহরান মিউনিসিপালিটির সংস্কৃতি ও শিল্পকলা সংস্থা কুরআন বিষয়ক এক কর্মসূচীর আয়োজন করেছে ।কর্মসূচির নাম দেয়া হয়েছে, ‘‘পবিত্র কুরআনের সাথে তিরিশ দিন’’ ।এটা অনুষ্ঠিত হবে তেহরানের উপকন্ঠে ইমাম সাদেক (আ.) মসজিদে ।
মাসব্যাপী এ অনুষ্ঠানে ইরানের আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারীসহ মিশরের বেশকয়েকজন ক্বারী এ কর্মসূচিতে অংশ নেবেন । তারা তাদের সুমিষ্ট কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করে শোনাবেন । এ অনুষ্ঠান প্রতিদিন স্থানীয় সময় রাত ১০ টায় শুরু হবে এবং সর্বস্তরের লোকজনকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রন জানানো হয়েছে । ইসলামী প্রথা অনুযায়ী, পবিত্র রমজান মাসে বেশি বেশ কুরআন শরীফ পড়তে বলা হয়েছে এবং অনেক মুসলমান এ মাসে অন্তত: একবার পুরো খতম করার চেষ্টা করেন। # 450189