IQNA

রমজানে মিশরী ক্বারীকে পশ্চিম আজারবাইজান প্রদেশ আমন্ত্রন জানাবে

14:37 - August 23, 2009
সংবাদ: 1816812
পবিত্র রমজান মাসে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ মিশরের প্রখ্যাত ক্বারী মাহমুদ শাহাত আনোয়ারকে আমন্ত্রন জানাবে। আজারবাইজান প্রদেশের দারুল কুরআন কেন্দ্রের এক কর্মকর্তা এ কথা জানান।
দারুল কুরআন কেন্দ্রের কর্মকর্তা বেহরুজ আলীজাদে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে জানান, মিশরের শীর্ষ ক্বারী মাহাত আনোয়ার রমজান মাসে আজারবাইজানের দুটি শহরে কুরআন বিষয়ক বিভিন্ন সভায় অংশ নেবেন। এছাড়া, বিভিন্ন অনুষ্ঠানে তিনি তেলাওয়াত করবেন । তিনি বলেন, উরুমিয়া ও খোই শহরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ৮ টি কুরআন বিষয়ক সভা অনুষ্ঠিত হবে এবং এ সভায় শাহাত আনোয়ার অংশ নিবেন। কুরআন বিষয়ক এসব সভা অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো সমাজে আধ্যাত্মিকতার উন্নয়ন ঘটানো এবং যুব সমাজকে কুরআন পড়া ও এর শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা ।# 450043
captcha