কূয়েতের একটি বার্তাসংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ায় ‘‘কুদস ২০০৯ সালের আরব বিশ্বের সাংস্কৃতিক রাজধানী’’ শীর্ষক এক অনুষ্ঠানে এমাদুদ্দীন আলরাশীদ বলেন, একটি নিখোঁজ উপাসনালয় খোঁজার বাহানায় যায়নবাদী সৈন্যদের দ্বারা আলকুদস মসজিদের নীচে অনবরত খননের ফলে স্থানটি ধ্বসে পড়তে পারে। ১৯৬৯ সালে ড্যানিস মাইকেল রুহান কর্তৃক মসজিদুল আকসায় আগুন দেয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, এরফলে মসজিদ ভবন ও এর স্তম্ভ ও গম্বুজের ব্যাপক ক্ষতি হয়েছিল । এমতবস্থায় যায়নবাদী সরকারের আদালতে সে তার অপরাধ স্বীকার করা সত্ত্বেও তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল। ১৯৬৯ সালের ২১ আগষ্ট যায়নবাদী সুত্র থেকে ঘোষণা করা হয় যে, ড্যানিস মাইকেল রুহান নামক এক পাগল ব্যক্তি মসজিদুল আকসায় আগুন দিয়েছিল । যায়নবাদীরা দাবী করেছিল যে, সে একজন অষ্ট্রেলীয় পাগল খ্রীষ্টান ।কিন্তু কোন কোন সূত্র মনে করেছিল যে, সে এক ইহুদি পর্যটক এবং জ্ঞানগত দিক থেকে তার কোন সমস্যাই ছিল না । অপরদিকে ঐ অগ্নিকান্ডের ঘটনায় দেখা যায় যে, অন্যকয়েকজন ব্যক্তি রুহানকে এ মসজিদে আগুন লাগানোর ক্ষেত্রে সহযোগিতা করেছিল ।# 4489418