সৌদি দৈনিক আল রিয়াদের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মক্কার হেরা হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা হান্নান মোহাম্মদ ক্বাতান এ সম্পর্কে বলেন, এ সম্মেলনে চিকিৎসা ক্ষেত্রে কুরআন ও মহানবীর সুন্নতে রোগ প্রতিরোধ ব্যবস্থার বিষ্ময়কর বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।আরসেইসাথে কুরআন থেকে ও হাদিস থেকে এ সম্পর্কিত আয়াত ও উদ্ধৃতি তুলে ধরা হয়েছে ।তিনি আরো বলেন, এ সম্মেলনে একদল চর্ম, ফুসফুস ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। এখানে গ্রীষ্মকালীন সংক্রামক রোগসমূহ প্রতিরোধের উপায় এবং এগুলো থেকে সতর্কতা অবলম্বনের গুরুত্ব সম্পর্কে পর্যালোচনা করা হয়। # 449350