IQNA

দুবাইয়ের উপহার শীর্ষক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

14:41 - August 23, 2009
সংবাদ: 1816819
সংযুক্ত আরবআমিরাতের দুবাইয়ে ২২ আগস্ট থেকে দুবাইয়ের উপহার শীর্ষক ১৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে ।
দুবাইয়ের উপহার শীর্ষক কুরআন প্রতিযোগিতা বিষয়ক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরবআমিরাতের দুবাইয়ে ২২ আগস্ট থেকে দুবাইয়ের উপহার শীর্ষক ১৩ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে এবং ২০ রমজান পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে ।বিশ্বের ৮৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহনের মধ্যদিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা পবিত্র কুরআনের ৩০ পারা হিফজ প্রতিযোগিতায় একেঅপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুবাইয়ের শিল্প ও বানিজ্যিক দপ্তরের মহাপরিচালক হামদ বু আমিম এ সম্পর্কে বলেন, দুবাইয়ের আমির মোহাম্মদ রাশেদ আল মাকতুম এর তত্ত্বাবধানে ও আর্থিক সহায়তায় দুবাইয়ের শিল্প ও বানিজ্যিক দপ্তরের অডিটরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি এই প্রতিযোগিতাকে বিশ্বের অন্যতম বৃহৎ কুরআন উৎসবের সাথে তুলনা করে বলেন, এই প্রতিযোগিতার একই সময়ে এখানে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এবং এতে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মোবাল্লেগগণ অংশ নিবেন । # 451816
captcha