ইরাকের একটি বিচারিক আদালত মক্কার গ্র্যান্ড মুফতিকে শিয়া মুসলমানদের বিরুদ্ধে তাকরিফি ফতোয়া দেয়ার জন্য বিচার করতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতি আহবান জানিয়েছেন। গত মে মাসে বিবিসির আরবী অনুষ্ঠানকে দেয়া একটি লাইভ সাক্ষাতকারে সৌদি ইমাম শেখ আল-কালবানি বলেন, শিয়া নেতারা প্রচলিত ধর্ম বিরোধী ।আল কালবানির এ মন্তব্য শিয়া নেতাদের মনোযোগ আকর্ষণ করে এবং তারা তাকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য অভিযুক্ত করে বহিস্কার ও বিচার দাবি করেন । তবে সাক্ষাতকারের এক সপ্তাহ পর সৌদি সরকারের দু'জন উর্ধ্বতন কর্মকর্তা আর কালবানির বক্তব্য প্রত্যাখ্যান করেন ।# 453209