ইয়ামেনের সরকারী বার্তাসংস্থা সাবনাত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের যেমর প্রদেশ থেকে রমজানে মাসের কুরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু হয়েছে । যেমর প্রদেশের ওয়াকফ ও ইসলামী দিক নির্দেশনা বিষয়ক দপ্তরের পরিচালক আব্দুর রাকিব আল সাবেরী এ সম্পর্কে বলেন, যেমর প্রদেশের ৮২ জন পবিত্র কুরআনের ক্বারী ও হাফেজ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন এবং এই প্রতিযোগিতা ৮ দিন ব্যাপী চলবে ।এই প্রতিযোগিতায় প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারীকে যথাক্রমে দুই লাখ, এক লাখ ৫০ হাজার এবং এক লাখ ইয়ামেনী রিয়াল পুরস্কার প্রদান করা হবে। # 453253