IQNA

তাবরিজে ধর্মীয় ও কুরআন বিষয়ক গ্রন্থের'র প্রদর্শনী শুরু

12:31 - August 27, 2009
সংবাদ: 1818655
পবিত্র মাহে রমজানের শুরুর দিন থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের কালচার এবং আর্ট কমপ্লেক্সে পবিত্র কুরআন বিয়ক গ্রন্থ ও ধর্মীয় পুস্তকের প্রদর্শনী শুরু হয়েছে।
পূর্ব আজারবাইজানের ইসলামিক কালচার ও গাইডেন্স ডিপার্টমেন্টের জনসংযোগ কর্মকর্তা নাসের বাহিদী মেহর জানান, বিভিন্ন বয়সের জন্য প্রায় দুই হাজার গ্রন্থ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ প্রদর্শনীতে এই প্রথমবারের মতো বিজ্ঞান বিষয়ক বই “ডিসিপ্লিন অব কসমস”, “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং তুর্কি ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ গ্রন্থ পাওয়া যাচ্ছে। ইসলামিক কালচার ও গাইডেন্স ডিপার্টমেন্টের সহযোগিতায় প্রদর্শনীর আয়োজন করেছে ইয়াস-ই নাবি নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠান। এ ছাড়া, এতে অংশ নিচ্ছে জাতীয় পর্যায়ের ৬টি শীর্ষ স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান। প্রদর্শনী চলবে আগামী ২১শে সেপ্টেম্বর পর্যন্ত । # 453005
captcha