তেহরানের এই প্রদর্শনীতে অনুদিত কুরআন শরীফের এ সব কপির সাথে অনুবাদক ও অনুবাদের বিষয়ে নানা তথ্য-উপাত্ত সম্বলিত ব্রুশিউরও রয়েছে। এছাড়া, এ সব ব্রুশিউরে বিশ্বের বিভিন্ন কুরআন অনুবাদ কেন্দ্রের পরিচয় তুলে ধরা হয়েছে।
এছাড়া, এই প্রদর্শনীতে পবিত্র কুরআনের বৈশিষ্ট্য তুলে ধরে বিশেষ বক্তৃতামালার আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিখ্যাত সব বিশেষজ্ঞ ও অনুবাদক অংশ নিচ্ছেন। ১৭তম এই আন্তর্জাতিক প্রদর্শনী তেহরানের ইমাম খোমেনি প্রার্থনা হলে অনুষ্ঠিত হচ্ছে। # 453582