রিসালাহাবে-এর উদ্ধৃতি দিয়ে ইকনা জানায় যে, তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সারিচাম মসজিদের আলেমগণ ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গ্রীস্মকালীন কুরআন হিফ্জ ও কুরআন কেন্দ্রের দু’শজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে।
সারিচাম শহরের মুফতি এক বক্তব্যে সমাজে মূল ইসলামের শিক্ষার প্রচার ও প্রসারে গ্রীস্মকালীন কোরআন শিক্ষা কেন্দ্রসমূহের কোর্সমূহের গুরুত্ব তুলে ধরে বলেনঃ কোরআন শিক্ষার সাথে মসজিদসমূহে ধর্মীয় আলেমগণের বক্তব্য পরস্পরের পরিপূরক হিসেবে পরিগণিত হয়। প্রকৃতপক্ষে মসজিদ ও মাদ্রাসাসমূহ সমমূখী হওয়া আবশ্যক এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুসলমানদের দ্বীনী ও তাত্ত্বিক স্তরের উন্নয়ণ ঘটানো প্রয়োজন। এ অনুষ্ঠান শেষে শিশু ও কিশোর কোরআন শিক্ষার্থীদেরকে দানশীল ও সিটি কর্পোরেশণের কর্মকর্তাদের পক্ষ থেকে উপহার দেয়া হয়। # 450620