আসওয়াতুল ইরাক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, এ অনুষ্ঠানে ইমাম হুসাইন (আঃ)-এর মাজারের মহাপরিচালক ‘আব্দুল মাহ্দী আলকারবালায়ী’ও ইমাম হুসাইন (আঃ)-এর মাযারের কোষাধ্যক্ষ ‘ফাযেল আওয’ সহ ইরাকের একদল কুরআনী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তারা মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্যে প্রাগুক্ত ইরাকী কারীকে অভিনন্দন জানান।
ইমাম হুসাইন (আঃ)-এর মাজারের মুয়াজ্জিন ও ক্বারী ওসামা আব্দুল হামজাহ ইরাকের শীয়া ওয়াকফ দেওয়ানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত জাতীয় কোরআন কেন্দ্র কর্তৃক নির্বাচিত হয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কারআত বিভাগে অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত বানিজ্যিক কেন্দ্র পুত্রায় গত ১৪ থেকে ২১ মোরদাদ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি জাফর ফার্দী দ্বিতীয় স্থান আধিকার করেন। ইরাকী কারী ওসামা আব্দুল হামজাহ ‘ইন্নালিল মুক্তাকীনা মাফাযা’ শিরোনামে ইরানের আরবী ভাষার সেটেলাইট আলকাওসার কর্তৃক গত বছর অনুষ্ঠিত প্রথম প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করেন। # 450544