IQNA

মুম্বাইয়ে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র কুরআন প্রতিযোগিতার পরিকল্পনা করছে

22:56 - August 28, 2009
সংবাদ: 1819075
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুম্বাইয়ে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র কুরআন প্রতিযোগিতার পরিকল্পনা করছে।
আগামী ৯ ও ১০ই সেপ্টম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ভারত এবং ইরানের ৩৫ জন ক্বারী ও হাফেজ। এতে কুরআনের হেফজ ও ক্বিরাত বিভাগে প্রতিযোগিতা হবে। পুনে’র ইরানী স্টুডেন্টস সোসাইটি প্রতিযোগিতা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে। পবিত্র রমজান মাসে মুম্বাইয়ে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র মুম্বাই , পুনে এবং হায়দ্রাবাদ শহরে আন্তর্জাতিক আল কুদস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়া, সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে ইরানের তাভাশি গ্রুপ মুম্বাই শহরে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। রমজান উপলক্ষে কুরআন প্রদর্শনীরও আয়োজন করা হবে। # 454396
captcha