IQNA

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরান আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের আয়োজন করবে।

23:03 - August 28, 2009
সংবাদ: 1819076
সারা বিশ্বের সব মুসলমান যেহেতু পবিত্র রমজান মাস পালন করে, ইফতার খায় এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সে জন্য তেহরান পৌরসভার কালচারাল অ্যান্ড আর্ট অর্গানাইজেশন রমজান মাসে একটি আন্তর্জাতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। উৎসবের নাম দেয়া হয়েছে “রাহমাতুল্লিল আলামিন বা সারা বিশ্বের জন্য রহমত”।
আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ উৎসব। তৃতীয় বারের মতো আয়োজিত এ উৎসবে ৭টি মুসলিম দেশসহ পাকিস্তান, তুরস্ক, সুদান, আফগানিস্তান ও আজারবাইজান অংশ নেবে।
তেহরানের জাতীয় কালচারাল হাউজের প্রধান বেহনাম খাদেম জানান, এ উৎসবে রমজানের নানা ঐতিহ্য যেমন-ইসলামী গান, ইফতার, রমজান নিয়ে কবিতা, ইফতার সামগ্রীর এবং সেহরির খাবার প্রদর্শনী থাকবে। রমজান উপলক্ষে মুসলমানদের নানা প্রথা ও ঐতিহ্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
আগামী পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার আরসাবান কালাচারাল হাউজে উৎসবের উদ্বোধন করা হবে। এতে স্থানীয় কর্তৃপক্ষ ও ইকোভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধি এবং অংশগ্রহণকারী দেশগুলোর দূতাবাসের প্রতিনিধি অংশ নেবেন।
৪৫৪৩৭৭# 454377
captcha