কুরআন প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইসিআরও এর কর্মকর্তা ড. মাহমুদ ভায়েজি জানান, ২০টি দেশের ২১ জন চিত্রশিল্পী তাদের চিত্রকর্ম প্রদর্শন করবেন। ১০ দিনব্যাপী এ প্রদর্শনীতে প্রধানত ক্যালিগ্রাফি, তাহজিব ও পেইন্টিং প্রদর্শন করা হবে।
তিনি জানান, এ সময় একটি কুরআন বিষয়ক সভায় অংশ নিতে ১২ জন বিদেশী কুরআন বিশেষজ্ঞ ইরান সফর করবেন। ১৭তম এ প্রদর্শনী রমজান মাসের শেষ পর্যন্ত চলবে। # 453993