IQNA

তাফসিরে আল মিজান শ্রেষ্ঠ কাটতির গ্রন্থ

9:47 - August 30, 2009
সংবাদ: 1819680
ইরানে ১৭তম কুরআন প্রদর্শনীতে পবিত্র কুরআন শরীফের ব্যাখ্যামূলক গ্রন্থ তাফসির আল মিজানের কাটতি সবচেয়ে বেশি। এ কথা জানিয়েছেন ইসলামী পাবরিকেশন্স প্যাভিলিয়নের ইনচার্জ ইবরাহিম এশরাগি।
ইবরাহিম এশরাগির মতে, বিশদ তাফসির হিসেবে গত ২০ দিনে তাফসির আল মিজানের কাটতি বেস্ট সেলারের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এবার প্রদর্শনীতে ইসলামী পাবলিকেশন্স প্যাভিলিয়ন শতকরা ১৫ ভাগ ছাড়ে বই বিক্রি করছে। ২১ ভলিউমের তাফসিরে মিজান বিক্রি হচ্ছে মাত্র ১৩০ ডলারে। প্রদর্শনীতে ইসলামী পাবলিকেশন্স ২২০ রকমের গন্থ বিক্রি করছে। এর মধ্যে ২০ ভলিউমের জাভাহের -উল-কালাম, সাফিনাত-উল-বিহার, বাসায়েল-উশ-শিয়া এবং মুস্তাদরাকাত রয়েছে। তেহরানের ইমাম খোমেনি হলে ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী চলছে। # 455530
captcha