IQNA

সামাজিক কাজে সম্পৃক্ত হতে ইকনার প্রতি জলিলীর আহ্বান

9:52 - August 30, 2009
সংবাদ: 1819685
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল (এসএনএসি)’র সেক্রেটারি সাইয়্যেদ জলিলী।
জলিলী বলেন, সমাজে যে সব বিষয় কুরআনের সাথে সম্পৃক্ত সে সব বিষয়ের বিভিন্ন ইস্যু ও সমস্যার সমাধানে কুরআন বিশেষজ্ঞদের সাক্ষাতকারের মাধ্যমে উত্তর খুঁজে বের করতে হবে। ইরানে ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে ইকনার প্যাভিলিয়ন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রদর্শনী ২৮শে আগস্ট শুক্রবার শুরু হয়েছে। তিনি বলেন, ইকনা কুরআন বিষয়ে যে কাজ করছে তা সমাজের মাত্র দুই শতাংশ। এ বার্তা সংস্থাকে আরো নানা বিষয়ে কাজ করতে হবে। # 455521
captcha