প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে মানবতা, সমাজ ও ব্যক্তিগত জীবনে কুরআনের যে সব ধারণা সম্পর্কযুক্ত তা তুলে ধরা। ইসলামী প্রজাতন্ত্র ইরানে বসবাসকারী ছাড়া এ প্রতিযোগিতা মুসলিম বিশ্বের সবার জন্য উন্মুক্ত। প্রতিযোগিতায় ৩০টি মাল্টিপল চয়েজ কোয়েশ্চন (এমসিকিউ) রয়েছে এবং ২১ টি ভাষায় এর উত্তর দেয়া যাবে। এগুলো পাওয়া যাবে ইকনার ওয়েবসাইটে। অংশগ্রহণকারীদের ইকনার হোম পেজে যেতে হবে যেখানে তারা প্রশ্নগুলোর লিংক খুঁজে পাবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একবার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। উত্তর দেয়ার শেষ তারিখ ২০০৯ সালের ৪ঠা অক্টোবর। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৩০ জনকে নির্দিষ্ট পয়েন্ট অথবা তার বেশি পয়েন্ট সংগ্রহকারীদের ড্র’র মাধ্যমে নির্বাচন করা হবে এবং তাদেরকে আইসিআরও’র মাধ্যমে ৫০ ডলার পুরস্কার দেয়া হবে। # 456445