IQNA

গাজায় ইহুদিবাদীদের অপরাধের চিত্রের প্রদর্শনী শুরু ডেনমার্কে

22:30 - August 31, 2009
সংবাদ: 1820568
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত ২৯শে আগস্ট থেকে গাজা উপত্যকা ও পশ্চিমতীরে নিরীহ ফিলিস্তিনীদের ওপর ইহুদিবাদীদের অপরাধ বিষয়ক চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে।
আল ওয়াতান পত্রিকা জানায়, ডেনমার্কের ‘ব্রেকিং সাইলেন্স’ নামের একটি ইহুদিবাদ বিরোধী সংগঠন এ প্রদর্শনীর আয়োজন করে। এতে স্থান পেয়েছে- গাজা ও পশ্চিমতীরে নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর দখলদার ইহুদি সেনাদের বর্বর নির্যাতনের সব ছবি। এ সব ছবিতে ফুটে উঠেছে ফিলিস্তিনী বন্দীদের ওপর যায়নবাদী সেনাদের মানবতা বিরোধী আচরণ এবং এ সব বন্দীর ওপর ইহুদি সেনাদের নির্যাতনের চিত্র। প্রদর্শনী আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ডেনমার্কের আরব ও সংখ্যালঘু মুসলমানদের পাশাপাশি মানবাধিকার এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো প্রদর্শনীকে স্বাগত জানিয়েছেন। “ব্রেকিং সাইলেন্স” নামের এ সংগঠনটি এ নিয়ে ডেনমার্কে দুইবার এ ধরনের প্রদর্শনীর আয়োজন করলো। যায়নবাদী সরকারের বর্ণবাদী নীতির বিরম্নদ্ধে ২০০৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। # 456614
captcha