২০১০ সালের ৭ই মে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। মরোক্কোর রাবাত ও ফেস শহরের বৈজ্ঞানিক কাউন্সিল এবং ইরানের সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল ইনস্টিটিটিউট অব দারুল হাদিস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করবে। সম্মেলন অনুষ্ঠিত হবে মরোক্কোর রাজধানী রাবাতে। তিনটি বিষয়ে গবেষকরা তাদের গবেষণাপত্র পাঠাতে পারেন।
প্রথম বিষয়টি হলো- “কুরআন ও হাদিসের অলৌকিক ঘটনাবলীর প্রামাণ্যতা”। এর আবার চারটি উপ-বিভাগ রয়েছে। সেগুলো হলো- “আধুনকি বিশ্বে কুরআন ও হাদিসের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনা”, “কুরআন ও হাদিসের গবেষণা রীতি”, “কুরআনের তাফসির করার দক্ষতা” এবং “কুরআন ও হাদিসের প্রতিফলন ঘটানোর দক্ষতা”।
দ্বিতীয় বিষয়টি হলো- “কুরআন, সুন্নাহ ও প্রাকৃতিক বিজ্ঞান”। এ বিষয়েরও কয়েকটি উপ-বিভাগ রয়েছে। সেগুলো হলো- “কুরআন ও হাদিস গবেষণায় আধুনিক প্রযুক্তি এবং গণিতের ব্যবহার”, “জোতির্বিদ্যা বিষয়ক কুরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক অলৌকিক ঘটনাবলী”, “ভূতত্ত্ববিদ্যা ও ওষুধ বিদ্যায় কুরআন ও সুন্নাহর বিজ্ঞানভিত্তিক অলৌকিক ঘটনাবলী”, ভবিষ্যত বিজ্ঞানে কুরআন ও সুন্নাহর বৈজ্ঞানিক অলৌকিক ঘটনাবলী”, এবং “কুরআন, সুন্নাহ ও নতুন প্রযুক্তির ভবিষ্যত”।
তৃতীয় বিষয়টি হচ্ছে- ‘কুরআন, সুন্নাহ এবং মানবতার উন্নতি ও উন্নয়ন”। এর আবর কয়েকটি উপ-বিভাগ রয়েছে। সেগুলো হলো- “দৈনন্দিন জীবনে কুরআন ও সুন্নাহর বাস্তবায়ন”, “মানব বিজ্ঞান ও শরীয়া আইনে ইসলামের বৈজ্ঞানিক অলৌকিক ঘটনাবলী”, “ইসলামের প্রসারে কীভাবে ওয়েবসাইট ব্যবহার করা যায়” এবং “কুরআন ও সুন্নাহ শিক্ষায় নতুন বৈজ্ঞানিক পদ্ধতি”।
গবেষণাপত্রের সারমর্ম পাঠানোর শেষ তারিখ ৩০শে নভেম্বর,২০০৯ এবং ও মূল গবেষণাপত্র পাঠানোর শেষ তারিখ ২০১০ সালের জানুয়ারি। গবেষণাপত্র পাঠাতে হবে এই ই-মেইলে- i3jaz2010@gmail.com. । # 455147