ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রৌয়েনের কনভেনশন হলে আগামী ৬ই সেপ্টম্বর স্থানীয় সময় সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হবে। যে সব মুসলমান এই প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক তাদেরকে একটি আদনপত্র পূরণ করে fr2006umr@yahoo.com এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ফ্রান্সের সাফিরনিউজ ওয়েবসাইট জানায়, তিনটি বয়সভিত্তিক এ প্রতিযোগিতার শিশু গ্রপে ১২ বছরের নিচের শিশুরা, টিন এইজ গ্রুপে ১২ থেকে ১৮ বছরের ছেলে-মেয়েরা এবং ১৮ বছরের ওপরের বয়সের লোকজন পূর্ণ বয়স্ক গ্রুপে অংশ নিতে পারবেন।# 457285