IQNA

বিশ্বের ইসলামী ব্যাংকসমূহের মূলধণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে

8:58 - September 02, 2009
সংবাদ: 1821130
বিশ্ব অর্থনৈতিক সংকট সত্ত্বেও বিশ্বের প্রায় ১০০টি বৃহত্তর ইসলামী ব্যাংকে মূলধন বৃদ্ধি পেয়েছে শতকরা ৬৬ ভাগ ।
তুরস্কের যামন পত্রিকার বরাত দিয়ে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, এশিয়ান ব্যাংকের আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, ইসলামী ব্যাংকসমূহের মূলধন ৫৮০ মিলিয়ন ডলারে উন্নীত হওয়ায় ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাপনার সফলতা ও গ্রাহকদের এ ব্যাংকের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রমাণ বহণ করে। এশিয়ান ব্যাংক ফাউন্ডেশনের প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বে বিদ্যমান অর্থনৈতিক সংকট কোন ভাবেই ইসালামী অর্থনৈতিক সংস্থাসমূহের উপর প্রভাব ফেলতে পারেনি । আর এটি ইসলামী অর্থনৈতিক কেন্দ্রসমূহের কর্মকর্তাদের অপরিসীম সফলতা বলে পরিগণিত হয়। ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় ব্যাংক (ব্যাংকে মেল্লী) গত বছর ৪৫ বিলিয়ন ডলারের অধিক মূলধন নিয়ে বিশ্বের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসেবে পরিগণিত হয়েছে। # 457871
captcha