IQNA

জর্দান নয়া ইসলামী গবেষণার কেন্দ্রের অধিকারী হতে যাচ্ছে

9:25 - September 02, 2009
সংবাদ: 1821140
জর্দানের ‘হাজী আব্দুল্লাহ মোস্তফা আলদাউদ’ মসজিদের কর্মকর্তাদের সহযোগিতায় সাল্‌ত প্রদেশে নয়া ইসলামী গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে।
জর্দানের দৈনিক আর দাস্তুরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের ‘হাজী আব্দুল্লাহ মোস্তফা আলদাউদ’ মসজিদের ইমাম এই মসজিদের উদ্বোধণী অনুষ্ঠানে বলেন, মসজিদটির কর্মকর্তারা এর সীমানায় শীষ্রই ইসলামী গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠার কাজে হাত দিবেন। সালত প্রদেশের আলসারু অঞ্চলে নির্মিত হাজী আব্দুল্লাহ মোস্তফা আলদাউদ মসজিদটির আয়তন ১৭০০ বর্গমিটার । মসজিদটি নির্মাণে প্রায় অর্ধ মিলিয়ন দিনার খরচ হয়েছে। এ নতুন মসজিদের বিভিন্ন অংশের মধ্যে উল্লেখযোগ্য হলো, দারুল কোরআন বিভাগ, সার্বক্ষণিক হিফজুল কোরআন বিভাগ, গ্রন্থাগার, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, মহিলাদের নামাযের স্থান। উল্লেখ্য, মসজিদটির উদ্বোধণী অনুষ্ঠানে জর্দানের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল ফাত্তাহ সালাহ সহ দেশের বেশকয়েকজন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।# 458030
captcha