IQNA

পাকিস্তানের করাচিতে কুরআন প্রতিযোগিতা শেষ হচ্ছে

21:44 - September 03, 2009
সংবাদ: 1821743
পাকিস্তানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে করাচিতে । এতে শিয়া ও সুন্নি ক্বারীরা বিচারকের দায়িত্ব পালন করবেন।
পবিত্র কুরআন শরীফের ১০, ২০ ও ৩০ পারার ওপর অনুষ্ঠিত হেফজ বিভাগের প্রতিযোগিতায় ২৫ জন প্রতিযোগী অংশ নেবেন। আর ক্বিরাত বিভাগে অংশ নেবে ১৪ বছরের কম বয়সী এবং ১৪ থেকে ২২ বছর বয়সীরা। পবিত্র কুরআনের ৩০ পারার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২০০ ছাত্র-ছাত্রী প্রাথমিক পর্বের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হবে আগামী ৬ই সেপ্টেম্বর করাচির ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে। এতে বিচারকের দায়িত্ব পালন করবেন প্রখ্যাত ক্বারী আবদুল কাউয়ুম নকশাবন্দি ও ক্বারী শোবেইর হুসেইন। # 458557
captcha