রাশিদ বার্তা সংস্থা জানায়, দু’দিনব্যাপী এ বৈঠকে পবিত্র কুরআনের দৃষ্টিকোণ থেকে সমাজ ও নাগরিক জীবনে তাওহিদ এবং শির্কের প্রভাব পরীক্ষা-নীরিক্ষা করা হবে। বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী ও রাজনীতিবিদের ওপর পবিত্র কুরআনের প্রভাবের বিষয়টি সামনে রেখে এবার বৈঠকের বিষয় “তাওহিদ ও শির্ক” ঠিক করা হয়েছে। সভায় বাহরাইনের সাইয়্যেদ মুহাম্মদ আল-মুসাভি এবং সাইয়্যেদ জাফর আল-আলাভি, শেখ জিয়া আল-ই সনবোল, সাইয়্যেদ হাসান আল-নামর এবং শেখ আমিন আল-মাহফুজ বক্তৃতা করবেন। # 458157