মরোক্কোর ওয়েবসাইট ইয়াবিলাদি জানায়, স্পেনের নাগরিকদের ইসলামী চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলতে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে । এছাড়া, এ প্রদর্শনীর মাধ্যমে মুসলিম বিশ্বের বিভিন্ন পবিত্র স্থাপনা ও মসজিদের ছবি প্রদর্শন করা যাবে। এর পাশাপাশি, ৫টি মহাদেশের অন্যান্য সংস্কৃতির ওপর ইসলামিক চিত্র কলার যে বিরাট প্রভাব রয়েছে তাও তুলে ধরা হবে।
মাদ্রিদ পৌরসভার সহযোগিতায় এ কেন্দ্রটি গড়ে ওঠে। এর লক্ষ্য হলো- স্পেনে অভিবাসী বিভিন্ন দেশের নাগরিকরা যাতে সে দেশের সংস্কৃতির সাথে সহজেই তাদের জীবনাচারণ খাপ খাইয়ে নিতে পারে। # 459780