তুরস্কের বার্তা সংস্থা সিহান জানায়, রাসুল (স.) যে সব জায়গায় পবিত্র কুরআনের প্রচার কাজ করেছিলেন সে সব স্থানের মানচিত্র ও ছবি এ কুরআন শরীফে স্থান পেয়েছে। অধ্যাপক আহমেদ বেদির এ জন্য ১২ বছর ধরে ইরাক, সৌদি আরব, মিশর, ওমান ও সিরিয়ায় গবেষণা করেছেন। ১৯৯৭ সালে বেদির এক শিক্ষা সফরে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে খ্রিস্টান ধর্মের ওপর এ ধরনের নানা রকমের সুন্দর সুন্দর গ্রন্থ দেখতে পান যা তাকে মানচিত্র ও ছবিসহ কুরআন শরীফ রচনায় উদ্বুদ্ধ করে।ওই সময় তিনি ধারণা করেন, এ ধরনের কুরআন শরীফ মুসলিম গবেষকদের হযরত মুহাম্মদ (স.) এবং পবিত্র ভূমি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে। আহমেদ বেদির ১৯৬৪ সালে তুরস্কের এরজুরুমে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআনের ব্যাখ্যা ও ইতিহাস বিষয়ে অধ্যাপনা করে থাকেন। # 459267