শহরের দারুল ইসলাম মসজিদের খতীব হাসান আব্দুল্লাহ এ প্রসঙ্গে জানান, আমরা আশা করছি আমেরিকার সব মাজহাব ও বর্ণের মুসলমানরা এ নামাযে অংশ নেবেন। তিনি বলেন, এ আয়োজনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; তবে আমরা আমেরিকার রাজধানীর প্রধান চত্ত্বরে অনুষ্ঠেয় এ নামাযের মাধ্যমে শুধু ইসলামকে পরিচিত করে তুলতে চাই যা হবে আমেরিকার ইতিহাসে নতুন অধ্যায়। # 460272