আয়োজক কমিটির সভাপতি ইবরাহিম বু মেলহা’র বরাত দিয়ে ডি.আই.এইচ.কিউ.এ -এর ওয়েবসাইট জানায়, মহান লেখনীর মাধ্যমে বিশ্ব দরবারে ইসলামী শিক্ষাকে পরিচিত করে তুলতে এবং ইসলাম ও মুসলমানেদর জন্য হফম্যান যে খেদমত করেছেন তার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয়া হচ্ছে। মুরাদ হফম্যান ১৯৩১ সালে জার্মানীর উত্তরাঞ্চলীয় শমবার্গের একটি ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে ১৯৮০ সালে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। মুরাদ হফম্যান ১৯৬১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সুইজারল্যান্ড, ফ্রান্স, ইয়োগোস্লাভিয়া, আলজেরিয়া ও মরোক্কোয় জার্মানীর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মেমোরি অব এ জার্মান মুসলিম, ইসলাম: দ্য অলটারনেটিভ, জার্নি টু মক্কা, ইসলাম ২০০০ এবং রিলিজিওন অন দ্য রাইজ: ইসলাম ইন দি থার্ড মিলেনিয়াম প্রভৃতি গ্রন্থ রচনা করে তিনি সমধিক খ্যাতি অর্জন করেছেন। ইসলাম সম্পর্কে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির বিপরীতে তিনি বহু সংখ্যক প্রবন্ধও লিখেছেন। # 459269