প্রতিযোগিতার আয়োজক মুহাম্মাদ খাতিম জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৪ প্রতিযোগীর সবাই মাদ্রসার ছাত্র এবং তারা পবিত্র কুরআনের ২, ৫, ১৫ এবং পুরো ৩০ পারার ওপর হেফজ প্রতিযোগিতায় অংশ নেয়।
মালিন্দি মাদ্রাসার কুরআন ও ইসলামী সায়েন্সের শিক্ষক লো করেছে। তবে, ভবিষ্যত প্রতিযোগিতার জন্য তাদের আরো বেশি বেশি ক্বেরাত পড়ার নিয়ম কানুন জানতে ও শিখতে হবে এবং বিখ্যাত ক্বারীদের কাছ থেকে আরবী বর্ণের সঠিক উচ্চারণ শিখতে হবে।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলে ও মেয়েরা অংশ নেয়। প্রত্যেক বিভাগের প্রথম তিন জনকে ইরানের সাংস্কৃতিক কেন্দ্র পুরস্কার দেয়।
অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানী কালচারাল অ্যাটাশে আব্বাস ফারমান্দ মুসলমানদের মধ্যে কুরআনের সংস্কৃতি তুলে ধরার কথা উল্লেখ করে বলেন, যদিও ইরানী সাংস্কৃতিক কেন্দ্র রাজধানী নাইরোবি কেন্দ্রিক তারপরও এটা সারা কেনিয়ায় বিশেষ করে পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত মোমবাসা ও মালিন্দি অঞ্চলে কুরআন বিষয়ক কার্যক্রম অনুষ্ঠানে ব্যাপকভাবে জড়িত।
অনুষ্ঠানে ইরানের বিখ্যাত ক্বারী মাসুদ পিরুজমান্দ উপস্থিত ছিলেন। # 460845