IQNA

কুরআন বিষয়ক ইরানী প্রতিনিধি দলকে স্বাগত জানালো পাকিস্তান

22:32 - September 08, 2009
সংবাদ: 1824036
ইরানের কালচার অ্যান্ড রিলেশন্স অর্গানাইজেশন -এর সহযোগিতায় সাঈদ আসাদুল্লাহির নেতৃত্বে একটি ইরানী প্রতিনিধি দল পাকিস্তানের করাচি পৌঁছেছে।
পাকিস্তানে ইরানের কালচারাল অ্যাটাচী সাইয়্যেদ হোসাইন তাকিজাদেহর আমন্ত্রণে ৫ সদস্যের ইরানী প্রতিনিধি দল করাচি সফর করছে।
১০ দিনের এ সফরে ইরানী প্রতিনিধি দলটি করাচিতে নানা ধরনের কুরআন বিষয়ক অনুষ্ঠানে যোগ দেবে। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন- ইরানের বিখ্যাত ক্বারী আলী আশরাফ গানবারি, ক্যালিগ্রাফার মোহাম্মদ হাসানজাদেহ, কম্পিউটার রিসার্চ সেন্টার অব ইসলামিক সায়েন্স-এর প্রতিনিধি সাকী এবং ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার প্রতিনিধি হাবিব তোরকাশভান্দ। # 461467
captcha