IQNA

জর্দান, তিউনিশিয়া এবং লিবিয়ায় কুরআন প্রতিযোগিতায় ৫ ইরানী ক্বারী ও হাফেজের অংশগ্রহণ

11:04 - September 10, 2009
সংবাদ: 1824529
জর্দান, তিউনিশিয়া এবং লিবিয়ায় অনুষ্ঠেয় কুরআন প্রতিযোগিতায় ৫ ইরানী শীর্ষ ক্বারী ও হাফেজ অংশ নিচ্ছেন।
ইরানের আওকাফ ও চ্যারিটি অর্গানাইজেশনের জনসংযোগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম হোসাইন আহমাদিয়ান জানান, সমস্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যোগ্যতর অংশগ্রহণ ও ভালো ফলাফলের জন্য ইরান এ সব প্রতিযোগিতায় অংশ নেবে। এটা একটা ফলপ্রসূ সাংস্কৃতিক ভূমিকাও পালন করে।
আগামী ২০ থেকে ২৬ রমজান পর্যন্ত জর্দানে অনুষ্ঠেয় ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইরানের হাফেজ আলী রাজাভি ৩০ পারার হেফ্জ বিভাগে অংশ নেবেন। গত বছর ইরানী প্রতিযোগী হাসান সোলায়মানী এ বিভাগে অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করেছিলেন। লিবিয়ায় আগামী ২৩ থেকে ২৯শে সেপ্টম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৫ম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে ইরানের মহিলা ক্বারী নাযমেহ শাবানী কাহরুদি অংশ নেবেন।
এ ছাড়া, আগামী ১৯ থেকে ২৭শে রমজান পর্যন্ত তিউনিশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতায় ইরানের পক্ষে অংশ নেবেন মোস্তফা লস্করী। # 461337
captcha