রমজান ও মুসলমানদের রোযাদারীর বিষয়বস্তু' নিয়ে রচিত গজলের উপর অনুষ্ঠিত এ উৎসবে আক্বারের ইসলামী ওয়াক্বফ বিষয়ক দফতরের প্রধান জনাব মালেক জাদিদাহ্ এবং লেবাননের রাজনৈতিক, সামাজিক বক্তিবর্গ ও অত্র অঞ্চলের সাধারণ মানুষও অংশ গ্রহণ করেন। দফতরের প্রধান তার বক্তব্যে বলেনঃ এ ফান্ডের কার্যক্রম ২০০৭ সালে আক্বার অঞ্চলে শুরু হয়েছিল। খুব কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি দ্রুত কর্মসূচী বাস্তবায়ণ ও সেবাদানের মত ক্ষেত্রগুলোতে পদক্ষেপ নিয়েছে। মোহাম্মদ খালেদ আলমোরাদ বলেনঃ দুস্থ ও নিঃস্বদেরকে সাহায্য করা হলো এ যাকাত ফান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আরও বলেনঃ এ ফান্ডের কার্যক্রম শরীয়তগত আইনের ভিত্তিতে পরিচালিত হয়। বর্তমানে এ দফতরটি যাকাতের মত ফরজ কাজের পূণরুজ্জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। # 461790