তুরস্কের সংস্কৃতি মন্ত্রণালয় সভ্যতার মধ্যে সংলাপের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করছে।
দুনিয়া পত্রিকার খবর অনুযায়ী, “সংখ্যাগরিষ্ঠের মধ্যে ঐক্য” শিরোনামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং এতে নানা ধর্মের গুরুত্বপূর্ণ চিত্রকলা, ক্যালিগ্রাফি ও হস্তশিল্প প্রদর্শন করা হবে। এ ছাড়া, বিশ্বের বিভিন্ন ভাষায় পবিত্র কুরআন , বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থের কপি এবং ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মসজিদ, গির্জা, মন্দির ও সিনাগগসের ছবি প্রদর্শন করা হবে।
প্রদর্শনীর পাশাপাশি মারামা বিশ্ববিদ্যালয়ে “ সংস্কৃতির মধ্যে সংলাপ” শীর্ষক আলেচান সভার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান। # 463031