প্রথমে ইরানী প্রতিনিধি দল ভারতের দিল্লী জামে মসজিদে নেয়া হয়। সেখানে ইরানের শীর্ষ ক্বারী মোস্তফা ইয়াদেগারি সুরা আল ইমরানের কয়েকটি আয়াত তেরাওয়াত করে শোনান। তিনি এবার ইরানের ১৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম হন। প্রতিনিধি দল আরবী ও ফারসী ভাষায় ইসলামী সঙ্গীতও পরিবেশন করে। এ দলে রয়েছেন, মাসুদ নিকদাস্তি, মোজতবা হারান্দি, কারিম কারবাসি এবং হামি রেজা ঘোরবানিয়ান। ইরানী কালচারাল সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার রাতে ইরানী এ দলটি গাদর রাতের অনুষ্ঠানেও যোগ দেয়। # 463037