IQNA

মোমবাসায় গাদর রাত পালিত

8:16 - September 12, 2009
সংবাদ: 1824848
বৃহস্পতিবার রাতে কেনিয়ার মোমবাসা শহরের খুজে শিয়া মসজিদে গাদর রাত উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইরানী কারচারাল অ্যাটাশে এবং শীর্ষ ইরানী ক্বারী উপস্থিত ছিলেন।
গাদর রাতের ফজিলত সম্পর্কে (লাইলাতুল ক্বাদর) মসজিদের ইমাম মুসল্লিদের উদ্দেশ্যে বক্তৃতা করেন এবং ইরানী ক্বারী মাসুদ পিরুযমান্দের ইমামতিতে বিশেষ নামায (জোমান কাবির) আদায় করা হয়। গাদর রাতের অনুষ্ঠানের পাশাপাশি ইরানের ইসলামী সায়েন্স বিভাগের কম্পিউটার গবেষণা কেন্দ্র আয়োজিত এক সফ্টওয়্যার প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। কেনিয়াসহ বিশ্বের ৩২টি দেশে ইরানের ইসলামী কালচার অ্যান্ড রিলেশন্স অর্গানাইজেশন যে “কুরআন সপ্তাহ” পালন করছে তারই অংশ হিসেবে এই ইসলামী সফট ওয়্যার প্রদর্শন করা হয়। # 462213
captcha