IQNA

পবিত্র কুরআনের সবচেয়ে পুরনো কপি রাখা আছে কুদস শহরে

22:11 - September 13, 2009
সংবাদ: 1825728
৮৭০ সালে হাতে লেখা এবং সবচেয়ে পুরনো কুরআন শরীফের কপি পবিত্র কুদস শহরের ইসলামী জাদুঘরে রাখা হয়েছে।
জাদুঘরের প্রধান খার্‌জ সালামতের উদ্ধৃতি দিয়ে জর্দানের সরকারী বার্তা সংস্থা জানায়, এটা হরিণের চামড়ার ওপর লেখা হয়েছিল এবং ধারণা করা হচ্ছে- পৃথিবীতে হাতে লেখা যে সব কুরআন শরীফ টিকে আছে এমন কুরআন শরীফের মধ্যে সবচেয়ে পুরনো।
তিনি জানান, এখানে পৃথিবীর সবচেয়ে মোটা কুরআন শরীফসহ এক হাজার বছরের আরো বিভিন্ন ধরনের কুরআন শরীফ, মুদ্র, অস্ত্র, কাঠ, গ্লাস, ঘর সাজানোর জিনিসপত্র, নানা ধরনের দামী পাথর ও ইসলামী চিত্রকলা এবং ক্যালিগ্রাফি রাখা হয়েছে।
‘দি আল আকসা’ লাইব্রেরি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে তা জাদুঘরে রূপান্তরিত করা হয়। এখানে প্রায় ১৫ হাজার হাতে লেখা কুরআন শরীফের কপি, বিভিন্ন ইসলামী বইপত্র, ইসলামের ইতিহাস, ক্যালিগ্রাফি আছে। # 463915 #
captcha