IQNA

দুবাই কুরআন প্রতিযোগিতায় ভারতীয় তরুণের প্রথম স্থান লাভ

22:28 - September 13, 2009
সংবাদ: 1825731
দুবাই কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা হেফজ বিভাগে ভারতের তরুণ ইবরাহিম হাফিজ সাইয়্যেদ আহমেদ মোহাম্মদ প্রথম স্থান লাভ করেছেন।
দুবাইয়ের একটি বার্তা সংস্থা জানায়, গত ১১ই সেপ্টেম্বর দুবাই বাণিজ্য ও শিল্প বিভাগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে উপসি'ত ছিলেন দুবাইয়ের শাসক মুহাম্মদ রাশিদ আল মাখতুম এবং দুবাইয়ের সোসাইটি অব আর্ট অ্যান্ড কালচারের প্রধান মাজিদ বিন মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। প্রতিযোগিতায় ভারত, সুদান ও নাইজেরিয়ার প্রতিযোগীরা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। এ সব বিজয়ী আড়াই লাখ, দুই লাখ ও দেড় লাখ দিরহাম আর্থিক পুরস্কার লাভ করেন। প্রতিযোগিতার পরের সাত জনের প্রত্যেককে ৬৫ হাজার করে দিরহাম দেয়া হয়। প্রতিযোগিতায় জার্মানীর বিশিষ্টি ইসলামী গবেষক মুরাদ হফম্যানকে দশ লাখ দিরহাম পুরস্কার দেয়া হয়।দুবাইয়ের এ আনত্মর্জাতিক প্রতিযোগিতা গত ২২শে আগস্ট শুরম্ন হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ৭৭ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতা শেষ হয় ১০ই সেপ্টেম্বর এবং বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয় ১১ই সেপ্টম্বর।#463283
captcha