আল বিলাদ পত্রিকার উদ্ধৃতি দিয়ে আলবেনিয়া থেকে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানায়, ইসলামী মুভমেন্টের সেক্রেটারি জেনারেল সালেহ তিকাজি বলেন, “ আলবেনিয়ার মুসলমানরা নিরাপদেই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন তবে, তাদের আরো সুযোগ সুবিধা দরকার।”
তিনি বলেন, “মাদ্রাসা নির্মাণ, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, হেফজখানা প্রতিষ্ঠায় সহায়তা দেয়া, মসজিদগুলোকে পুনর্নির্মাণ এবং কুরআনের কপি সরবরাহ করা দরকার।”
তিনি জোর দিয়ে বলেন, আলবেনিয়ার মসজিদগুলোর ইমাম ও আলেমরা ইসলামী বিশ্বের সাথে সম্পর্ক আরো জোরদার এবং ইসলামী সংস্কৃতির সাথে আরো বেশি পরিচিত হয়ে উঠতে করতে কাজ করে যাচ্ছেন।”
ইসলামিক মুভমেন্টের কর্মতৎপরতার কথা উল্লেখ করে তিকাজি বলেন, “আলবেনিয়ার দারুল ইফতা এবং ইসলামিক মুভমেন্ট ইসলামের শত্রুদের মুখোশ উন্মোচিত করে সমাজে তাদের মিশন প্রতিষ্ঠায় কাজ করছে।”
তিকাজি আলবেনিয়ার মুসলিম সমাজকে সে লক্ষ্য বাস্তবায়নে সব আরব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। # 464269